বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ মাইক্রোসফটের      ● প্রেসক্লাব নকলার সংগঠনিক সম্পাদক রাকিব পেলেন বারী সিদ্দিকী পদক      ● আনোয়ারায় পুলিশ বক্সে আগুন, ছাত্রলীগ কর্মীসহ আটক ৭      ● মফস্বল সাংবাদিকতার এক নিরলস সাধক রফিকুল ইসলাম রঞ্জু      ● মোংলা ইপিজেডে ৮০৭ কোটি টাকার বিনিয়োগ করবে দেশীয় প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর      ● হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে কারাগারে রাখার আবেদন      ● করণ জোহরের অফিসে প্রিন্স উইলিয়াম, সঙ্গে সাইফ-কারিনা      ● ১১ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের লক্ষ্য ১২      ● মির্জাপুরে জুলাই আন্দোলনের সৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও প্রেট্রোল বোমা নিক্ষেপ      ● মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা নিক্ষেপ      
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ মাইক্রোসফটের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে কাজের ধরন ও প্রতিষ্ঠানের কাঠামো বদলাতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা বলেছেন, জোর করে কর্মী ছাঁটাই না করে তাঁদের নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত অক্টোবরে কর্মীদের কাছে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। বুধবার ডিলবুক সামিটে সাংবাদিক অ্যান্ড্রু রস সরকিনের সঙ্গে আলোচনায় সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন নাদেলা।

নাদেলা বলেন, এআই সফটওয়্যার প্রকৌশলীদের চাকরি কেড়ে নেবে—এমন ধারণা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং মাইক্রোসফট এমন প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে চায়, যেখানে কর্মীরা এআই ব্যবহার করে কাজ করবেন এবং এআই পরিচালনা ও ব্যবস্থাপনায় বেশি মনোযোগ দেবেন। তাঁর মতে, এআইয়ের কারণে সফটওয়্যার প্রকৌশল খাতের সম্ভাবনা কমার বদলে বাড়তে পারে; তবে কাজের ধরন, দলের কাঠামো ও দায়িত্ব পালনের পদ্ধতিতে পরিবর্তন আসবে।

মাইক্রোসফট ৩৬৫ অ্যাপের এআই এজেন্ট কোওয়ার্ক তৈরির দলের উদাহরণ দিয়ে নাদেলা জানান, মাত্র ১১ জন ডেভেলপার এআই ব্যবহারের মাধ্যমে পণ্য তৈরির প্রক্রিয়া গড়ে তুলেছেন। তাঁর ধারণা, ভবিষ্যতে বিভিন্ন পেশার মানুষ সরাসরি কাজ করার পাশাপাশি এআই এজেন্ট পরিচালনা ও নির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবেন। তবে পুরোনো প্রতিষ্ঠানকে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে এবং কাজের ধরন ও কর্মপ্রবাহে পরিবর্তন প্রত্যাশার চেয়ে বেশি সময় নিতে পারে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাইক্রোসফট   সত্য নাদেলা   কর্মী ছাঁটাই   স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ   কৃত্রিম বুদ্ধিমত্তা   এআই   প্রযুক্তি   সফটওয়্যার প্রকৌশলী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close