শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ      ● সিঙ্গাপুর মিশনে রাঙ্গাটুঙ্গির তিন নারী ফুটবলার      ● আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ      ● মিরওয়ারিশপুরে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার স্পোর্টিং ক্লাব      ● ২০২৭ সালের জুনে ১৩ অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, বাড়বে শীত      ● ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি      ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর      ● তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলে নতুন এমডি      ● নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, পুড়েছে একাংশ      ● পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন       
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি ঢেরা রাস্তার মোড়ে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে তিনি কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলার পর সেখানে আগুন দিয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার ওসিকে প্রাথমিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, তিনি ঘটনাস্থলে এসেছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি এসে দেখে যান। সঠিকটা আমিও দেখি, আপনিও দেখে যান।’ এ কথা বলেই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   আলুকদিয়া   বিএনপি কার্যালয়   অগ্নিসংযোগ   আওয়ামী লীগ   ছাত্রলীগ   রাজনৈতিক সহিংসতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close