সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ইনু-লতিফ      ● সচিবালয়ে প্রধানমন্ত্রী-এনসিপি বৈঠক আজ      ● রুশ হামলার ১৪ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার      ● আশুলিয়ায় বাস ভাঙচুরের চেষ্টায় ছত্রভঙ্গ শ্রমিকেরা      ● শাহজালাল বিমানবন্দরে ১৮ স্বর্ণের বার উদ্ধার      ● হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীতে মুখরিত দুবলার রাস উৎসব      ● মুলাদীতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● মুলাদীতে টানা বর্ষণে জমির ফসল নষ্ট, কৃষকের মাথায় হাত      ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে গেজেট জারি      ● তেলের দাম কমলেও কাটছে না সরবরাহ-উদ্বেগ      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১,৯৪,৯৬৪ টাকা      ● থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম      
কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ইনু-লতিফ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ AM

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে তাঁদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। নিরাপত্তার কারণে একই মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি হাজির হবেন।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ আসামিপক্ষের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানির কথা রয়েছে। হাজির করা অন্য আসামিরা হলেন শামসুল হক টুকু, আবদুর রাজ্জাক, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, একেএম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। গত ১২ নভেম্বর তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে—২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যা এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা। গত ১৬ নভেম্বর পলাতক সাত আসামির অব্যাহতির আবেদনের শুনানি হয়। গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়ায় আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   হাসানুল হক ইনু   আবদুল লতিফ সিদ্দিকী   শাপলা চত্বর   হেফাজতে ইসলাম   মানবতাবিরোধী অপরাধ মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close