আ. লীগ সরকারের সময় দুর্বল হয়ে পড়ে আর্থিক প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটের জন্য ওই সময়ের অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারকে দায়ী করেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দেন রাষ্ট্রপতি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ুঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তন মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
স্বদেশ প্রতিদিন/এস পি