শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিঙ্গাপুর মিশনে রাঙ্গাটুঙ্গির তিন নারী ফুটবলার      ● আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ      ● মিরওয়ারিশপুরে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার স্পোর্টিং ক্লাব      ● ২০২৭ সালের জুনে ১৩ অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, বাড়বে শীত      ● ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি      ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর      ● তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলে নতুন এমডি      ● নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, পুড়েছে একাংশ      ● পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন       ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা      
সিঙ্গাপুর মিশনে রাঙ্গাটুঙ্গির তিন নারী ফুটবলার
সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪২ AM

গ্রামের প্রত্যন্ত মাঠে ফুটবলের হাতেখড়ি। সেই মাঠ পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলার। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তাঁরা।

তিন ফুটবলার হলেন—রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির স্বপ্না রানী, মোছা. সাগরিকা ও কোহাতি কিসকু। তাঁদের মধ্যে কোহাতি কিসকু খেলবেন ডিফেন্ডার হিসেবে। অন্যদিকে স্বপ্না রানী ও মোছা. সাগরিকা দায়িত্ব পালন করবেন মিডফিল্ডার হিসেবে।

রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি সূত্রে জানা যায়, আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের মাটিতে। বৃহত্তর রাজশাহী বিভাগের মধ্যে একমাত্র ঠাকুরগাঁওয়ের তিনজন খেলোয়ার এই খেলায়ন অংশ নিবেন।

রাণীশংকৈলের প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গি থেকে উঠে এসে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাওয়া তিন ফুটবলারের এই অর্জনে আনন্দিত স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষ। তাঁদের এই সাফল্য শুধু ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের নয়, বরং এলাকার নতুন প্রজন্মের নারী ফুটবলারদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, এটি আমাদের রাণীশংকৈলবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমাদের এলাকার প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গি থেকে উঠে আসা তিনজন নারী ফুটবলার সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, এটি সত্যিই গর্বের ব্যাপার। তাঁদের এই অর্জনে আমরা আনন্দিত। আমরা চাই, তাঁরা আন্তর্জাতিক ম্যাচগুলোতে ভালো খেলা উপহার দিয়ে দেশের সুনাম বয়ে আনুক। এতে তাঁদের সাফল্যে এলাকার অন্য মেয়েরাও ফুটবলে এগিয়ে আসতে উৎসাহিত হবে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু বলেন, ঠাকুরগাঁওয়ের তিনজন নারী ফুটবলারের জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া আমাদের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আনন্দের খবর। বিশেষ করে রাঙ্গাটুঙ্গির মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে তাঁরা আজ আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পেয়েছেন, যা আমাদের জন্য গর্বের। তাঁদের এই সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম, অনুশীলন ও একাডেমির ভূমিকা রয়েছে। আমরা আশা করি, সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেই তাঁরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন এবং দেশের জন্য সম্মান বয়ে আনবেন।

রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক ও সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন,আমাদের একাডেমির তিনজন খেলোয়াড় জাতীয় নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের ফুটবলে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও মেয়েরা নিয়মিত অনুশীলন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তাদের এই অর্জন আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার একটি বড় স্বীকৃতি। আমরা আশা করি, তারা সিঙ্গাপুরে ভালো খেলা উপহার দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। পাশাপাশি তাদের সাফল্য দেখে এলাকার আরও মেয়েরা ফুটবলে আগ্রহী হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   রাণীশংকৈল   রাঙ্গাটুঙ্গি   নারী ফুটবল   বাংলাদেশ নারী ফুটবল দল   স্বপ্না রানী   সাগরিকা   কোহাতি কিসকু   সিঙ্গাপুর ম্যাচ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close