শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আওয়ামী লীগ নেতাকর্মীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ড. মারুফের      ● চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ      ● সিঙ্গাপুর মিশনে রাঙ্গাটুঙ্গির তিন নারী ফুটবলার      ● আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ      ● মিরওয়ারিশপুরে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার স্পোর্টিং ক্লাব      ● ২০২৭ সালের জুনে ১৩ অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, বাড়বে শীত      ● ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি      ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর      ● তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলে নতুন এমডি      ● নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, পুড়েছে একাংশ      
আওয়ামী লীগ নেতাকর্মীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ড. মারুফের
মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম

আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখা, গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা গ্রেপ্তারের পর তাঁদের ছাড়িয়ে নিতে তদবির ও জামিনের চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন। ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র।

স্ট্যাটাসে ড. মারুফ হোসেন লিখেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা তাদের দোসরদের সঙ্গে সম্পর্ক রাখলে, তাদের গ্রেফতারে বাধা দিলে, গ্রেফতারের পর তাদের ছেড়ে দেওয়ার জন্য তদবির করলে কিংবা তাদের জামিনের চেষ্টায় জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদের সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হতেই হবে।’

স্ট্যাটাসের শেষে তিনি ইংরেজিতে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ (স্পষ্ট ও দ্ব্যর্থহীন) কথাটিও উল্লেখ করেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ড. খন্দকার মারুফ হোসেন   আওয়ামী লীগ   সাংগঠনিক ব্যবস্থা   কুমিল্লা   দাউদকান্দি   মেঘনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close