রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি      ● উপবৃত্তি পাচ্ছে ৭৩ লাখ শিক্ষার্থী, যেভাবে করবেন আবেদন      ● রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়      ● অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য      ● সুন্দরগঞ্জে আ.লীগের দুই নেতাকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা      ● মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার      ● জোড়া স্বর্ণ জিতে পটুয়াখালীর গর্ব সাংবাদিককন্যা পুলিশ সদস্য নূর-ঈ-জান্নাত      ● মুলাদীতে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● খেজুরের রস খাওয়ার আগে সাবধান, আছে যে বিপদ      ● ১৫ বছর পর ফিরে চমক দেখালেন শাহরুখ-কারিনা জুটি      ● পাংশায় রাতের আঁধারে ‘ডিসেম্বর কলিং ২.০’ পোস্টারিং      ● মরণের পরও আমলনামায় যোগ হতে থাকে যে ৩ কাজের সওয়াব      
মেঘনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম ফের গ্রেপ্তার
মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তৃতীয়বারের মতো গ্রেপ্তার হলেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ডেমরা থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে। এ অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর ডেমরা থানা পুলিশ তাঁর অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার রাতে ঢাকার সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ‘শুক্রবার দিনগত রাতে তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ডেমরা থানা পুলিশ তাঁকে আদালতে পাঠাবে। পরে মেঘনা থানার নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   কুমিল্লা   তাজুল ইসলাম তাজ   সাবেক উপজেলা চেয়ারম্যান   আওয়ামী লীগ   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close