শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ      ● মিরওয়ারিশপুরে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার স্পোর্টিং ক্লাব      ● ২০২৭ সালের জুনে ১৩ অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, বাড়বে শীত      ● ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি      ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর      ● তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলে নতুন এমডি      ● নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, পুড়েছে একাংশ      ● পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন       ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা      ● নতুন মজুরিতে খুশি শ্রমিকরা, গাজীপুরে কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য      
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ
ইস্কান্দার হোসাইন রুদ্র, সাভার (ঢাকা)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ AM

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পার্কিং করা অবস্থায় থাকায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ই নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সড়ক দুটির পাশে পার্কিং করে রাখা বাস দুটিতে আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্কিংয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে ও এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   সাভার   বাসে আগুন   অগ্নিসংযোগ   নাশকতা   ঢাকা   ফায়ার সার্ভিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close