শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর      ● তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলে নতুন এমডি      ● নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, পুড়েছে একাংশ      ● পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন       ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা      ● নতুন মজুরিতে খুশি শ্রমিকরা, গাজীপুরে কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য      ● হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের      ● ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পারিবারিক বিরোধে প্রবাসীর মাছের পুকুরে বিষ প্রয়োগ, স্ত্রী-সন্তানসহ চারজনকে মারধরের অভিযোগ      ● জুমার নামাজ শেষে শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী      ● খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯      ● হরগজে ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কলেজ একাদশ      
এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:০৭ AM

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার দুই কোর্সের পরীক্ষা একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা, যা প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করতে হবে dgme.teletalk.com.bd ওয়েবসাইটে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর এবং হাজিরা সিট ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৫ বা ২০২৬ সালে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ২০২৩ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ এবং এইচএসসিতে জীববিজ্ঞানে জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে। তাদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের, সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর ৪০।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মেডিকেল ভর্তি পরীক্ষা   এমবিবিএস ভর্তি   বিডিএস ভর্তি   মেডিকেল ভর্তি ২০২৬-২৭   স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর   ভর্তি বিজ্ঞপ্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close