বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এনএসইউতে উদ্যোক্তাদের নিয়ে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন      ● নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের      ● গৌরনদীতে জনদুর্ভোগ এড়াতে এগিয়ে এসেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু      ● গৌরনদীতে ঔষধের দোকানে অভিযান,জরিমানা ২৩ হাজার      ● বেগমগঞ্জে ডিবির অভিযানে ৯০৫ পিস ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক      ● চাঁদপুর চেম্বারের সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যু      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প      ● ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব      ● সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগরে ‘সংখ্যালঘু’ শব্দ দেখতে চাই না: এমপি আব্দুল মান্নান      ● তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের      ● এশিয়ার শকুন বাঁচানোর সম্মেলন বসেছে সুন্দরবনে      ● তিতাসে কম খরচে আগাম বাঙ্গি চাষে সাফল্য, হাসি ফুটেছে কৃষকদের মুখে      
এনএসইউতে উদ্যোক্তাদের নিয়ে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম

নতুন উদ্যোগ পরিচালনা, ব্যবসায়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘স্টার্টআপস আনপ্লাগড’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়নবিষয়ক উদ্যোগ এনএসইউ স্টার্টআপস নেক্সট এ আয়োজন করে। অনুষ্ঠানে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন সিদ্ধার্থ গোস্বামী।

আলোচনায় সিদ্ধার্থ গোস্বামী নতুন উদ্যোগ পরিচালনার অনিশ্চয়তা মোকাবিলা, কঠিন সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিকূলতার মধ্যেও ব্যবসার অগ্রগতি ধরে রাখার বিষয়ে পরামর্শ দেন। তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ সরকারের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রকল্পে বিভিন্ন নেতৃত্ব ও সমন্বয়মূলক দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তুলে ধরেন। টাউন হল আলোচনার আদলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্টার্টআপের কৌশল নির্ধারণ, সম্পদ ব্যবস্থাপনা এবং বাংলাদেশের পরিবর্তনশীল উদ্যোক্তা পরিবেশে ব্যবসা সম্প্রসারণের চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন ও মতামত বিনিময় করেন।

প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজকেরা জানান, উদ্যোক্তাদের মধ্যে উন্মুক্ত জ্ঞানচর্চা, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে এনএসইউ স্টার্টআপস নেক্সট।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নর্থ সাউথ ইউনিভার্সিটি   এনএসইউ   স্টার্টআপস আনপ্লাগড   উদ্যোক্তা   সিদ্ধার্থ গোস্বামী   স্টার্টআপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close