বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      ● কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       
ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ AM

ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানভেদে ছুটি শুরুর ও শেষের তারিখে পার্থক্য রয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় দুই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিনের ছুটি মিলবে। কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৮ দিনের ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অন্যদিকে, স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদরাসায় টানা ১৫ দিনের অবকাশ মিলবে। এ ছাড়া ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগের সুযোগ রয়েছে। কোনো প্রতিষ্ঠান এ ছুটি ব্যবহার করলে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি   শীতকালীন অবকাশ   ডিসেম্বরের ছুটি   প্রাথমিক বিদ্যালয়   মাধ্যমিক বিদ্যালয়   কলেজ   মাদরাসা   বড়দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close