শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯      ● হরগজে ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কলেজ একাদশ      ● বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসার পুরস্কার বিতরণ      ● দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন      ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল      ● পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি      ● কয়রায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেপ্তার      ● ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?      ● খাগড়াছড়িতে ‘৭২০ মে.টন চাল’ বরাদ্দ নিয়ে তোলপাড়      ● মেঠোপথ সাহিত্য উৎসবে সাংবাদিক খসরুসহ ৫ গুণীজনকে সম্মাননা      ● সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন      ● ১৯ প্লাটুন আনসারের জোরদার নিরাপত্তায় স্বস্তি ফিরছে গাজীপুরে      
খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯
প্রতিনিধি, খুলনা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার  খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ৬৩০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা দায়ের এবং ৫টি যানবাহন আটক করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। 







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  খুলনা   খুলনা জেলা পুলিশ   পুলিশি অভিযান   গ্রেপ্তার   ইয়াবা উদ্ধার   চেকপোস্ট   যানবাহনে তল্লাশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close