শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক      ● আংগারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইলোরা হাওলাদারকে দেখতে চায় স্থানীয় জনতা।      ● সরকারি দপ্তর থেকে আ.লীগপন্থীদের অপসারণ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন       ● বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার       ● মুলাদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন      ● ভোমরা সীমান্তে বিএনপির বিক্ষোভ      ● নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্য দমনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩      ● রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১      ● সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন      ● ভোমরা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা      ● ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাদারগঞ্জে তিন ইটভাটাকে জরিমানা      ● মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা      
জুমার নামাজ শেষে শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম

শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের হাতে ব্যাডমিন্টন সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজ শেষে বনানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে একদল শিশু-কিশোরের হাতে এসব খেলার সামগ্রী তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন এ তথ্য জানান।

তিনি জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশুদের হাতে ব্যাডমিন্টন সেট তুলে দিয়ে নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন। একই সঙ্গে খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহারের জন্য উৎসাহিত করেন। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের পরামর্শ দেন তিনি। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

এর আগে গত শুক্রবারও একই স্থানে শিশু-কিশোরদের মধ্যে ফুটবল ও ভলিবলের খেলার সামগ্রী বিতরণ করেছিলেন তারেক রহমান। ধারাবাহিকভাবে এমন উদ্যোগের মাধ্যমে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   প্রধানমন্ত্রী   শিশু-কিশোর   ব্যাডমিন্টন   খেলাধুলা   খেলার সামগ্রী   বনানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close