শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক      ● আংগারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইলোরা হাওলাদারকে দেখতে চায় স্থানীয় জনতা।      ● সরকারি দপ্তর থেকে আ.লীগপন্থীদের অপসারণ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন       ● বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার       ● মুলাদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন      ● ভোমরা সীমান্তে বিএনপির বিক্ষোভ      ● নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্য দমনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩      ● রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১      ● সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন      ● ভোমরা সীমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা      ● ছাড়পত্র ও লাইসেন্স নেই, মাদারগঞ্জে তিন ইটভাটাকে জরিমানা      ● মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা      
হরগজে ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কলেজ একাদশ
প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজে আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) হরগজ নদীর উত্তর পাড়ে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলেজ একাদশ। টুর্নামেন্টের আয়োজন করে ‘দ্য ইয়াং সোসাইটি ক্লাব, হরগজ’।

টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন টিটুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে মনোনীত সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন চাঁনশাহ দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা ও রাসেল আহমেদ। এ সময় স্থানীয় কৃষক দলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর ভিড়ে মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আতাউর রহমান আতা। আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   সাটুরিয়া   হরগজ   ফুটবল টুর্নামেন্ট   কলেজ একাদশ   দ্য ইয়াং সোসাইটি ক্লাব   ক্রীড়া   মাদকবিরোধী কার্যক্রম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close