বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর      ● যশোরে বিশেষ অভিযাে আ.লীগের ২৪ নেতা-কর্মী আটক      ● যশোরের মুড়লী মোড়ে রামনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ, মোটরসাইকেল র‌্যালি      ● সেঞ্চুরিয়নে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস      ● হিন্দু সংগঠনের অভিযোগে নতুন বিতর্কে ‘রামায়ণ’      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ      ● ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী      ● দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২      ● ৪০ বছরেও সেতু হয়নি, বাঁশের সাঁকোয় ঝুঁকিতে ৫ হাজার মানুষ      ● এনএসইউতে উদ্যোক্তাদের নিয়ে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন      ● নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের      ● গৌরনদীতে জনদুর্ভোগ এড়াতে এগিয়ে এসেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু      
ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। এবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।

উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিতে হবে। পরে প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে (HSP-MIS) অন্তর্ভুক্ত করবে। এরপর এসব তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে। এ কার্যক্রমের শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠানোর শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১০টা।

উপবৃত্তির অর্থ শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে। আগে থেকেই উপবৃত্তি পাওয়া বা HSP-MIS-এ তথ্য অন্তর্ভুক্ত থাকা ছাত্রীদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও নির্দেশনা পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট pmeat.gov.bd-এ। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তথ্য জানা যাবে। হেল্পলাইন: ০১৯১৬৬৫৮২৩০, ০১৩১৬৬৫৮৫২৯।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থীদের উপবৃত্তি   উপবৃত্তির আবেদন   প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট   শিক্ষা মন্ত্রণালয়   HSP-MIS   শিক্ষাবৃত্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close