শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এনটিআরসিএর নিয়োগে ত্রুটি ছিল, বললেন শিক্ষামন্ত্রী      ● ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী      ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা      ● নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির      ● যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন      ● রাজধানীসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গোপালগঞ্জে বিএনপির হাতে আওয়ামী লীগ পুনর্বাসন!      ● শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী      ● ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি      ● এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার      ● বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল      
এনটিআরসিএর নিয়োগে ত্রুটি ছিল, বললেন শিক্ষামন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৩ AM

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ সুপারিশ প্রক্রিয়ায় বিগত সরকার ত্রুটিপূর্ণ ব্যবস্থা চালু করেছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ব্যবস্থার কারণে দেশের এক প্রান্তের শিক্ষককে অন্য প্রান্তে গিয়ে চাকরি করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই জটিলতা নিরসনে বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবিতে চলমান অনশন প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে বদলি ব্যবস্থা চালুর জন্য কমিটি গঠন, সফটওয়্যার তৈরি এবং শিক্ষকদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছেন।

আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী প্রশ্ন করেন, বদলির ব্যবস্থা আগে থেকেই থাকলে এবং দাবি জানিয়ে তা আদায়ের সুযোগ থাকলে গত ১৯ বছর তাঁরা কেন এ দাবি তোলেননি। তিনি বলেন, ‘এখন আমি কাজ শুরু করার পর আপনারা দাবি তুলছেন।’








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিক্ষামন্ত্রী   এনটিআরসিএ   শিক্ষক নিয়োগ   শিক্ষক বদলি   এমপিওভুক্ত শিক্ষক   শিক্ষা মন্ত্রণালয়   নাটোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close