সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিন দিন বাড়ল      ● গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের      ● ধুনট বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, জরিমানা ২ হাজার টাকা      ● ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়      ● ফরিদপুরে বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে জেলা কর্মশালা অনুষ্ঠিত      ● পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা      ● গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত      ● সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা গেলেন কলেজছাত্রী মিফতাহুল      ● ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার      ● বরিশাল সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১      ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী      
ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিন দিন বাড়ল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি-সংক্রান্ত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। শুধু অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে।

এর আগে, গত ১১ নভেম্বর থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। প্রাথমিকভাবে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর পর্যন্ত।এদিকে ভর্তি আবেদন শুরুর পর ১২ দিনে দুই লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সোমবার পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৮ হাজার ৩৩১টি।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি আবেদন ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close