শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পারিবারিক বিরোধে প্রবাসীর মাছের পুকুরে বিষ প্রয়োগ, স্ত্রী-সন্তানসহ চারজনকে মারধরের অভিযোগ      ● জুমার নামাজ শেষে শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী      ● খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯      ● হরগজে ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কলেজ একাদশ      ● বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসার পুরস্কার বিতরণ      ● দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন      ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল      ● পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি      ● কয়রায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেপ্তার      ● ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?      ● খাগড়াছড়িতে ‘৭২০ মে.টন চাল’ বরাদ্দ নিয়ে তোলপাড়      
ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১৯ AM

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে সাত, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে আট এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিজিবি   বিজিবি মোতায়েন   ঢাকা   গোপালগঞ্জ   গাজীপুর   জননিরাপত্তা   আইনশৃঙ্খলা   ড্রোন নজরদারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close