বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      ● কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       ● মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি      ● আড়াই ফুট উচ্চতার গৌতমের জীবনসংগ্রাম      
মামলায় আটকে রাষ্ট্রীয় ছয় ব্যাংকের পৌনে ২ লাখ কোটি টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ AM

রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের প্রায় পৌনে ২ লাখ কোটি টাকার ঋণ আদালতের মামলায় আটকে রয়েছে। গত জুন পর্যন্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের বিচারাধীন ৪৭ হাজার ৪৬৯টি মামলার বিপরীতে আটকে থাকা অর্থের পরিমাণ ১ লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ অর্থই রয়েছে শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে। ব্যাংকগুলোর জুনভিত্তিক তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ২২ হাজার ৩৪৬ কোটি টাকা। এর বিপরীতে খেলাপি ঋণ দেখানো হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ৩০ শতাংশ। মামলায় আটকে থাকা অর্থের মধ্যে অর্থঋণ আদালতের ১৩ হাজার ৯৭৩টি মামলায় ১ লাখ ৫৮ হাজার ৫৫ কোটি টাকা, ৩২ হাজার ৩৩৯টি সার্টিফিকেট মামলায় ৩৬০ কোটি টাকা এবং ১ হাজার ১৫৭টি রিট মামলায় ১৬ হাজার ৩১২ কোটি টাকা রয়েছে। মামলায় আটকে থাকা অর্থের পরিমাণ ব্যাংকগুলোর দেখানো খেলাপি ঋণের চেয়েও বেশি।

ব্যাংকভিত্তিক হিসাবে মামলায় সবচেয়ে বেশি অর্থ আটকে রয়েছে জনতা ব্যাংকের—১ লাখ ২১ কোটি টাকা। সোনালী ব্যাংকের ২৬ হাজার ৭৭৭ কোটি, অগ্রণী ব্যাংকের ১৬ হাজার ৭৩৬ কোটি, বেসিক ব্যাংকের ১৬ হাজার ৩২৫ কোটি, রূপালী ব্যাংকের ১২ হাজার ৬৬৯ কোটি এবং বিডিবিএলের ২ হাজার ১৯৯ কোটি টাকা মামলায় আটকে আছে। অন্যদিকে, ছয় ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে রয়েছে ৯১ হাজার ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ, যা ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮ শতাংশ। এদিকে ছয় ব্যাংক স্বল্পমেয়াদি তারল্য ও স্থিতিশীল তহবিল সংরক্ষণে সক্ষম হলেও সোনালী ও বিডিবিএল ছাড়া অন্য ব্যাংকগুলো মূলধন সংরক্ষণে সক্ষম হয়নি।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রীয় ব্যাংক   খেলাপি ঋণ   ঋণখেলাপি   জনতা ব্যাংক   সোনালী ব্যাংক   অগ্রণী ব্যাংক   রূপালী ব্যাংক   বেসিক ব্যাংক   বিডিবিএল   ব্যাংকিং খাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close