বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল      ● সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি      ● মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ আদানির এক ইউনিট      ● সাত জেলায় নতুন পুলিশ সুপার      ● বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি      ● দৌলতদিয়া যৌনপল্লীতে নারীকে নির্যাতন, দুজনের যাবজ্জীবন      ● নতুন কুঁড়ির জেলা জয়ের স্বীকৃতি, কয়রার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা      ● আখাউড়ায় এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য      ● পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ      
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পগুলোর মধ্যে নতুন পাঁচটি, সংশোধিত চারটি এবং মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে।

অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন; যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ; বিভিন্ন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ।

এ ছাড়া ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন এবং কক্সবাজারের পেকুয়ায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। সভায় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে আগে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের সাতটি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  একনেক   প্রকল্প অনুমোদন   উন্নয়ন প্রকল্প   জাতীয় অর্থনৈতিক পরিষদ   তারেক রহমান   স্বাস্থ্য খাত   গ্রামীণ অবকাঠামো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close