প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ AM

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ২৮৫ টাকা। এর আগে মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা এবং সোমবার ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। টানা দুই দিন দাম বাড়ানোর পর বুধবার আবার কমানোর ঘোষণা দিল বাজুস।
এদিকে, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা, ২১ ক্যারেটের ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্যতালিকা কার্যকর থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি