বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       ● মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি      ● আড়াই ফুট উচ্চতার গৌতমের জীবনসংগ্রাম      ● গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা, চাপে শেয়ারবাজার      
জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
রাকিব হোসেন, জামালপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করতে জামালপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর)  সকালে জামালপুর পুরাতন পুলিশ লাইন মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন,জামালপুর সদর আসনের সংসদ  সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী,পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমীন ও জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর।

এসময় বক্তারা,প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং খামারিদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সাথে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি চলবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ   প্রাণিসম্পদ   খামারি   দুধ উৎপাদন   মাংস উৎপাদন   ডিম উৎপাদন   প্রাণিজ আমিষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close