মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রমজানে তিন ফল আমদানিতে শুল্ক-কর ছাড়      ● সোহেল খানকে ‘শেষ বিদায়’ জানাতে পৈতৃক বাড়িতে জনতার ঢল      ● ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র      ● সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা      ● বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড      ● লাল কার্ড দেখার পর ছুরি নিয়ে মাঠে নামলেন ফুটবলার      ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি      ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● শিশুকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংক ধসে পোশাক শ্রমিকের মৃত্যু      ● পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের      ● বাকেরগঞ্জের নতুন ইউএনও তারিকুল ইসলাম      
রমজানে তিন ফল আমদানিতে শুল্ক-কর ছাড়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রমজান মাসে খেজুরের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে এবং কমলা ও আপেল আমদানি সহজ করতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে শুল্ক কমানো হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর ও আগাম কর থেকে ছাড় দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, খেজুর আমদানিতে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত অংশের শুল্ক থেকে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত অব্যাহতি দেওয়া হবে।

অন্যদিকে কমলা ও আপেল আমদানিতে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য শুল্ক-কর ছাড় কার্যকর থাকবে। এ সময়ে এ দুই পণ্যের ওপর আরোপণীয় নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের অতিরিক্ত অংশ, ২০ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে খেজুরের চার ধরনের পণ্যকে সুবিধার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আড়াই কেজি পর্যন্ত মোড়কজাত বা ক্যানজাত তাজা ও শুকনা খেজুর এবং অন্যান্য তাজা ও শুকনা খেজুর।

এ ছাড়া নির্দিষ্ট এইচএস কোডের আওতায় কমলা ও আপেল আমদানির ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২৩ নভেম্বর জারি করা এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close