বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       ● মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি      ● আড়াই ফুট উচ্চতার গৌতমের জীবনসংগ্রাম      ● গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা, চাপে শেয়ারবাজার      ● সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিস্ট: রিজভী      
দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি, তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।’ তিনি আরও বলেন, সরকার চায় দেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক এবং সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করুক। সরকার বলপ্রয়োগ করতে চায় না, তবে চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।

প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’ এ ছাড়া বিজয় মাস উপলক্ষে ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান তিনি। ১ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হবে, এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্রমন্ত্রী   সালাহউদ্দিন আহমদ   আওয়ামী লীগ   বিএনপি   দেশের রাজনীতি   ফ্যাসিবাদ   বিজয় মাস   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close