বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি      ● আড়াই ফুট উচ্চতার গৌতমের জীবনসংগ্রাম      ● গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা, চাপে শেয়ারবাজার      ● সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিস্ট: রিজভী      ● শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন       ● সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন      ● বাঁকা ব্রিজ নিয়ে আতঙ্কে দুই জেলার মানুষ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করেও মিলছে না স্থায়ী সমাধান       ● আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু      ● গোসাইরহাটে পরীক্ষার ফি ও বিদায়ের নামে টাকা আদায়ের অভিযোগ      ● ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● ফরিদপুরের কানাইপুর থেকে আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার      
মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি
প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১৫ পিএম

জামালপুরের মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল হোসেন তামিম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও সিনিয়র সহসভাপতি রকিব লিটন। সভা সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং গবাদিপশুর রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   জামালপুর   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ   প্রাণিসম্পদ   খামারি   র‍্যালি   আলোচনা সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close