বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      ● কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       
চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত, বাড়ছে শীতজনিত রোগ
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ AM

কুয়াশা ও হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে বাড়ছে ভোগান্তি। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। একই সঙ্গে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর চাপ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত সপ্তাহের তুলনায় বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশু ও বয়স্কদের মধ্যে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা বেশি দেখা যাচ্ছে। এদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন মৌসুমি গাছিরা। তবে ভোরের ঠান্ডায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালকদের কাজ ব্যাহত হচ্ছে। দিনমজুরদের কাজের সুযোগ কমে যাওয়ায় সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   শীত   সর্বনিম্ন তাপমাত্রা   শীতজনিত রোগ   কুয়াশা   হিমেল বাতাস   খেজুরের রস   হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close