মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      ● হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর      ● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● মেয়াদ শেষ, গজারিয়ায় সেতুর কাজ হয়েছে ২০ শতাংশ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা      ● ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫২ AM

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন করা হবে। এর আগে সোমবার অনুষ্ঠিত তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। তবে প্রস্তাবে কত টাকা মজুরির সুপারিশ করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বোর্ড। দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বোর্ডের চেয়ারম্যান।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং অফিস স্টাফদের জন্য পৃথক মজুরি কাঠামোর প্রস্তাবও রয়েছে। বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নিম্নতম মজুরি বোর্ড   গার্মেন্টস শ্রমিক   পোশাকশিল্প   শ্রমিকদের মজুরি   মজুরি কাঠামো   শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close