প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
র্যালি শেষে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ এম এ মতিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শাহজাহান আলী।
আলোচনা সভায় প্রাণিসম্পদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, রোগ প্রতিরোধে খামারে বায়োসিকিউরিটি মেনে চলা এবং টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে রাখুয়া দারুল আহসান এতিমখানার ২৫০ জন শিক্ষার্থীর মাঝে রান্না করা দুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি