বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       ● মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি      ● আড়াই ফুট উচ্চতার গৌতমের জীবনসংগ্রাম      ● গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা, চাপে শেয়ারবাজার      ● সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিস্ট: রিজভী      ● শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন       ● সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন      ● বাঁকা ব্রিজ নিয়ে আতঙ্কে দুই জেলার মানুষ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করেও মিলছে না স্থায়ী সমাধান       ● আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু      ● গোসাইরহাটে পরীক্ষার ফি ও বিদায়ের নামে টাকা আদায়ের অভিযোগ      
বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত
নাছির হোসাইন, বেড়া (পাবনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:২২ পিএম

পাবনার বেড়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। এতে মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবির, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং নগরবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. ফখরুল ইসলাম। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সংবাদকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বেড়া   পাবনা   আইন-শৃঙ্খলা কমিটি   মাসিক সভা   মাদক নিয়ন্ত্রণ   জননিরাপত্তা   অপরাধ দমন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close