বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       ● মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি      ● আড়াই ফুট উচ্চতার গৌতমের জীবনসংগ্রাম      ● গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা, চাপে শেয়ারবাজার      ● সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিস্ট: রিজভী      ● শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন       ● সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন      
পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম

রাজবাড়ীর পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহমদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় সফল খামারিদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা এবং রপ্তানিমুখী উৎপাদনে সচেতনতা বাড়ানোই এ সপ্তাহ উদ্‌যাপনের মূল লক্ষ্য।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাংশা   রাজবাড়ী   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ   প্রাণিসম্পদ   খামারি   গবাদিপশু   কৃষি সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close