শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শুভর মিউজিক ভিডিওতে মডেল বৃষ্টি      ● এনসিপিতে ভাঙনের সুর      ● থমকে গেছে নবায়নযোগ্য জ্বালানি খাত      ● জামানতের ভুয়া মূল্যায়নে বন্ধ হচ্ছে ঋণের দরজা      ● যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন গ্রেপ্তার      ● রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩      ● ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর      ● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      
প্রযুক্তি ও সংগীতের আয়োজনে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম

ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রযুক্তি, সংগীত ও দক্ষিণ এশীয় সংস্কৃতির সমন্বয়ে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’। টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর প্রযুক্তি ব্র্যান্ড টেকনো উদ্বোধনী আয়োজনে প্রজেকশন, লেজার শো, মাঠজুড়ে আলোকচিত্র, সংগীত ও রোবোটিকসের মাধ্যমে দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতার আয়োজন করে। অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি জাসওয়ার উমারু লেবে, সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল এবং ইসমার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক। ট্রফি উন্মোচনের পর অতিথিরা মাঠে গিয়ে খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্বোধনী আয়োজনে বিশেষ সংগীত পরিবেশনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সানজয়। ২০ মিনিটের পরিবেশনায় আন্তর্জাতিক সংগীতের পাশাপাশি দক্ষিণ এশীয় সুর ও অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি শ্রদ্ধা তুলে ধরেন তিনি। টেকনো বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক বলেন, ফুটবল মানুষকে একত্র করে। প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে সেই অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলাই তাঁদের লক্ষ্য। টেকনোর মহাব্যবস্থাপক জ্যাক গুও জানান, সাফের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দক্ষিণ এশিয়ার তরুণদের কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং উদ্ভাবনে উৎসাহিত করতে চান তাঁরা।


টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশের টেকনো ব্যবহারকারীরা প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি ‘এলা এআই’-এর মাধ্যমে স্কোরের পূর্বাভাস, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ফুটবলবিষয়ক বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন। স্টেডিয়াম এলাকায় দর্শকদের জন্য থাকবে অভিজ্ঞতা জোন, ডিজিটাল কার্যক্রম ও মোবাইল প্রযুক্তি প্রদর্শনী। পাশাপাশি বিভিন্ন পূর্বাভাসমূলক কার্যক্রম ও ডিজিটাল প্রচারণায় অংশ নিয়ে টেকনো ক্যামন স্মার্টফোন জেতার সুযোগও রাখা হয়েছে। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি জাতীয় দল।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  টেকনো   সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬   বাংলাদেশ ফুটবল   জাতীয় স্টেডিয়াম   তাবিথ আউয়াল   আমিনুল হক   সানজয়   এআই প্রযুক্তি   এলা এআই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close