প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:১৮ পিএম

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ও দেশবিরোধী তৎপরতার প্রতিবাদে রাজপথে সরব হয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর উপস্থিতিতে পাংশা ও কালুখালী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খাঁনের নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা মোঃ হারুন অর রশিদ।
শোভাযাত্রায় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিঙ্কু, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ খান, যুবদলের সদস্যসচিব সেলিম সরদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকিদুল বিশ্বাস এবং মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া পাংশা, কালুখালী, উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উপস্থিতির জানান দেয়।
স্বদেশ প্রতিদিন/এস পি