মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● হামলা, নির্যাতন ও প্রতিকূলতাকে জয় করে সাংবাদিকতায় অবিচল স্বদেশ প্রতিদিনের রাজবাড়ীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ      ● বাড্ডায় ছাত্রলীগকর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ করল যুবদল      ● আর্জেন্টিনাকে সুখবর দিলেন স্কালোনি      ● মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি      ● পঞ্চম বিয়ে নিয়ে দ্বিধায় জেনিফার লোপেজ      ● পরীমনির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল      ● ৩০ নতুন ইঞ্জিন কিনছে রেলওয়ে      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা      ● রামিসা হত্যা মামলায় আপিলের রায় ঘোষণা শুরু      ● শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল      
ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।   

আইন-শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন,ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট পৌর বিএনপি'র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম,ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন ইউএনও।

সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে ধুনট উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি












আরও সংবাদ   বিষয়:  ধুনট   বগুড়া   আইন-শৃঙ্খলা সভা   উপজেলা প্রশাসন   মাদক নিয়ন্ত্রণ   ইউএনও   জনসচেতনতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close