বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রবৃদ্ধি কমায় ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তন আসছে ১,২৭১ পদে      ● সাড়ে ১১ কোটি বছর আগের ডাইনোসরের হাড়ে রক্তের চিহ্ন      ● উপকূলীয় নিরাপত্তায় আনসার সদস্যদের প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগ      ● গজারিয়া প্রেস ক্লাবে কুরআনের আলোকে সাংবাদিকতা নিয়ে মতবিনিময়      ● ট্রাম্পের রাজনৈতিক ধাক্কার মধ্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● মানিক পসারি দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন      ● মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প      ● অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ      ● বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● সিরাজগঞ্জ ও পাবনার পাঁচ থানায় ১১৩৬ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার      
প্রবৃদ্ধি কমায় ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তন আসছে ১,২৭১ পদে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম

প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় কর্মী ও সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আনছে জনপ্রিয় গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২২ শতাংশ বা ১ হাজার ২৭১টি পদ এ পুনর্গঠনের আওতায় আসছে। তবে এসব পদে থাকা সবাইকে ছাঁটাই করা হচ্ছে না। চাকরি হারানোর পাশাপাশি দায়িত্ব পরিবর্তন ও অন্য স্থানে স্থানান্তরের বিষয়ও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্যানভার প্রবৃদ্ধির গতি কমেছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিনস কাজের ধরন আরও সহজ ও কার্যকর করতে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। পণ্য উন্নয়ন, প্রবৃদ্ধি ও প্রযুক্তি প্ল্যাটফর্ম-সংশ্লিষ্ট দলগুলোকে একীভূত করে একটি পণ্য বিভাগ গঠন করা হবে। পাশাপাশি ব্যবস্থাপনার স্তর কমিয়ে দায়িত্ব পুনর্বিন্যাস এবং সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

পণ্য উন্নয়ন দলের প্রধান কর্মস্থল হিসেবে সিডনিকে আরও গুরুত্ব দিতে চায় ক্যানভা। এ কারণে কিছু কর্মীকে সিডনিতে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে হাইব্রিড পদ্ধতিতে কাজ করা অধিকাংশ কর্মীকে সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে উপস্থিত থাকতে হবে। পুনর্গঠনের কারণে যাঁদের প্রতিষ্ঠান ছাড়তে হবে, তাঁদের ভবিষ্যৎ উদ্যোগের জন্য ১০ হাজার ডলার করে অনুদান দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এদিকে এআই প্রযুক্তির অগ্রগতি ও ব্যবসায়িক প্রয়োজনের পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোও কর্মী ও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ক্যানভা   প্রযুক্তি   কর্মী ছাঁটাই   চাকরি   সাংগঠনিক পুনর্গঠন   এআই   মেলানি পারকিনস   প্রযুক্তি প্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close