মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত      ● নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন      ● পাংশা-কালুখালীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      ● জমির ফসল বাড়িতে নিতে বাধা, প্রাণনাশের হুমকি      ● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● হামলা, নির্যাতন ও প্রতিকূলতাকে জয় করে সাংবাদিকতায় অবিচল স্বদেশ প্রতিদিনের রাজবাড়ীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ      ● বাড্ডায় ছাত্রলীগকর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ করল যুবদল      ● আর্জেন্টিনাকে সুখবর দিলেন স্কালোনি      ● মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি      ● পঞ্চম বিয়ে নিয়ে দ্বিধায় জেনিফার লোপেজ      ● পরীমনির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল      ● ৩০ নতুন ইঞ্জিন কিনছে রেলওয়ে      
সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আবুল কাশেম, মানিকগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:২৭ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য ব্যবসা পরিচালনা এবং বাজার ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

​বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ জেলা কার্যালয় ও সাটুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোছাঃ রৌশন আরা বেগমের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া বাজার কমিটির আহবায়ক আবুল বাশার সরকার এবং সাটুরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী নূর বক্স রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন।
​প্রশিক্ষণে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, খাদ্য ব্যবসা পরিচালনায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ, খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখা এবং সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় খাদ্য ব্যবসায়ীসহ বিভিন্ন অংশীজনেরা অংশগ্রহণ করেন।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সাটুরিয়া   মানিকগঞ্জ   নিরাপদ খাদ্য   খাদ্য ব্যবসা   বাজার ব্যবস্থাপনা   প্রশিক্ষণ কর্মশালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close