প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৩৩ পিএম

জাতীয় সাংবাদিক সংস্থা, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২৭ সালের কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরি কমিটির সভাপতি পদে নাজিম উদ্দিন খোকন (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি পদে এম শরীফ ভূঞা (দৈনিক স্বদেশ প্রতিদিন/আজকের সময়), সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন (দৈনিক লাখোকণ্ঠ/আপন খবর) মনোনীত হয়েছেন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন (দৈনিক সকালের সময়/প্রাইম টিভি), সাংগঠনিক সম্পাদক পদে হামিদুল হক রিপন (মুভি বাংলা টেলিভিশন), অর্থ সম্পাদক আবদুল আওয়াল (দৈনিক স্বদেশ বিচিত্রা), দপ্তর সম্পাদক পদে ওহিদুর রহমান (দৈনিক জনবাণী), প্রচার সম্পাদক জাকের হোসেন (দৈনিক জাগ্রত), কার্যকরি সদস্য পদে আলা উদ্দিন লিংকন (দৈনিক সরেজমিন বার্তা/প্রথম সূর্য)।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ নতুন কমিটি গঠন করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি