মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন      ● পাংশা-কালুখালীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      ● জমির ফসল বাড়িতে নিতে বাধা, প্রাণনাশের হুমকি      ● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● হামলা, নির্যাতন ও প্রতিকূলতাকে জয় করে সাংবাদিকতায় অবিচল স্বদেশ প্রতিদিনের রাজবাড়ীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ      ● বাড্ডায় ছাত্রলীগকর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ করল যুবদল      ● আর্জেন্টিনাকে সুখবর দিলেন স্কালোনি      ● মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি      ● পঞ্চম বিয়ে নিয়ে দ্বিধায় জেনিফার লোপেজ      ● পরীমনির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল      ● ৩০ নতুন ইঞ্জিন কিনছে রেলওয়ে      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      
নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন
মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:২১ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, চীনাবাদাম ও খেসারি বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পীযুষ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার এম. এম. রাশেদুল হাসান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ছাদরুল মিয়া।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি মৌসুমে তেল ও ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ১৮ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৮ হাজার কৃষককে প্রতি বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া চীনাবাদাম চাষের জন্য ৫০ জন কৃষককে প্রতি বিঘায় ১০ কেজি চীনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং খেসারি চাষের জন্য আরও ৫০ জন কৃষককে প্রতি বিঘায় ৮ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা সরকারের এই কৃষি প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   টাঙ্গাইল   কৃষি প্রণোদনা   বিনামূল্যে বীজ ও সার   সরিষা চাষ   চীনাবাদাম   খেসারি   কৃষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close