মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জমির ফসল বাড়িতে নিতে বাধা, প্রাণনাশের হুমকি      ● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● হামলা, নির্যাতন ও প্রতিকূলতাকে জয় করে সাংবাদিকতায় অবিচল স্বদেশ প্রতিদিনের রাজবাড়ীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ      ● বাড্ডায় ছাত্রলীগকর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ করল যুবদল      ● আর্জেন্টিনাকে সুখবর দিলেন স্কালোনি      ● মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি      ● পঞ্চম বিয়ে নিয়ে দ্বিধায় জেনিফার লোপেজ      ● পরীমনির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল      ● ৩০ নতুন ইঞ্জিন কিনছে রেলওয়ে      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা      ● রামিসা হত্যা মামলায় আপিলের রায় ঘোষণা শুরু      
জমির ফসল বাড়িতে নিতে বাধা, প্রাণনাশের হুমকি
লতিফুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:০৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমির ফসল বাড়িতে নিয়ে আসতে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জানা যায়, উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের মৃত কফিল উদ্দিন ব্যাপারীর ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে একই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৪৪) ও তার পরিবারের দীর্ঘ চার বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে।

আব্দুর রাজ্জাকের দাবি, ১৯৬৩ সালে তাঁর বাবা কফিল উদ্দিন শেখ কবলা দলিলের মাধ্যমে ৬৮ দশমিক ৫ শতক জমি ক্রয় করেন। পরবর্তী সময়ে তিনি ওই জমি ছয় মেয়েকে হেবা দলিলমূলে হস্তান্তর করেন। পরে মেয়েরা বিভিন্ন সময়ে কবলা দলিলের মাধ্যমে আব্দুর রাজ্জাকের কাছে জমি বিক্রি করেন। জমি কেনার পর থেকে তিনি সেখানে চাষাবাদ করে আসছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন।

চলতি মৌসুমে ওই জমিতে ধইঞ্চা চাষ করেন আব্দুর রাজ্জাক। গত শনিবার তার লোকজন পরিপক্ব ধইঞ্চা কাটতে গেলে রাশেদুল ইসলাম ও তার স্ত্রী রুপা বেগমের নির্দেশে তাদের পক্ষের লোকজন বাধা দেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

আব্দুর রাজ্জাক জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে ২০২২ সালে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আদালতে পিটিশন দায়ের করেন তিনি। পরে কাগজপত্র পর্যালোচনা করে আদালত আদেশ দেন। আদেশে বলা হয়, মামলা গ্রহণের সময় বিরোধপূর্ণ জমি তার শান্তিপূর্ণ দখলে ছিল বলে প্রতীয়মান হয়েছে। আইনানুগভাবে উচ্ছেদ না করা পর্যন্ত জমিতে তার দখল বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রাশেদুল ইসলামের স্ত্রী রুপা বেগম। তিনি বলেন, “জমিটি আমার দাদা শ্বশুরের। এখন আমরা মালিক। এ নিয়ে আদালতে মামলা চলমান আছে।”

জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফসল ঘরে তুলতে বাধার অভিযোগে এলাকায় উদ্বেগের দেখা দিয়েছে। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা এবং জমির ফসল নির্বিঘ্নে ঘরে তোলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   গাইবান্ধা   জমি বিরোধ   ফসল কাটতে বাধা   প্রাণনাশের হুমকি   আব্দুর রাজ্জাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close