রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      ● ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড      ● ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’      ● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      ● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      ● গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক      
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ১৯ বছরের তরুণ নিহত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫০ AM

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ আগুন লাগে। আগুনে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। নিহত শুভ্র ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেন ও মোর্শেদা আক্তার মিতার ছেলে। তিনি স্যাটেলাইট গেটসংলগ্ন একটি ঘরে ভাড়া থাকতেন। আগুন লাগার সময় ঘুমিয়ে থাকায় তিনি ঘর থেকে বের হতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুড়ে যাওয়া একটি ঘর থেকে শুভ্রর মরদেহ উদ্ধার করে পুলিশ। বনানী থানার ওসি সালাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কড়াইল বস্তি   অগ্নিকাণ্ড   তরুণের মৃত্যু   শাহরিয়ার রহমান শুভ্র   বনানী   ঢাকা   ফায়ার সার্ভিস   অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close