রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      ● ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড      ● ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’      ● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      ● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      ● গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক      ● জামিন জালিয়াতিতে কঠোর হাইকোর্ট      ● শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ      
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম

গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়। এর সঙ্গে বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই।

সিএমপি কমিশনার জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় সরকারি পূর্বানুমোদন পাওয়ার পর শনিবার পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা করা হয়। এরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্ত করবে এই ইউনিট এবং নিয়ম অনুযায়ী রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোনের ফরেনসিক পরীক্ষায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনা এবং ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার বিষয়ে বার্তা পাওয়া গেছে। পুলিশের অভিযোগ, তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং দলের নেতাদের কাছে পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের এএসপি আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   সিএমপি   পুলিশ   এসপি জাহাঙ্গীর আলম   রাষ্ট্রদ্রোহ মামলা   পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার   হাসান মো. শওকত আলী   আওয়ামী লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close