শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাংগঠনিক পুনর্গঠন ও স্থায়ী কমিটি গঠনে গুরুত্ব      ● পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪      ● পাংশার হালদার পাড়ায় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু      ● উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর      ● বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী      ● আজীবন সম্মাননা পাচ্ছেন নায়ক উজ্জ্বল      ● ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়      ● নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কে আনসারের নিরাপত্তা জোরদার, আহত পথচারী উদ্ধার      ● ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধের উল্লাস জাপানের      ● দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার : খাদ্যমন্ত্রী      ● লামায় ৩০ ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে জনবসতি ও কৃষিজমি      ● নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা      
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বনানী উত্তর ইউনিটের সহ-সভাপতি মো. আব্দুস সবুরসহ (৫৫) চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিযে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলো— পিরোজপুর সদর থানার মো. নাঈম খান (২৮), একই জেলার কদমতলা এলাকার মো. মাহাফ (২০) এবং আদর্শনগর এলাকার শেখ ইমরান শুভ (৩১)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শনিবার ভোর ৩টার দিকে পল্লবীর আজিজ মার্কেটের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুস সবুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান।

পুলিশ জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পল্লবী সেকশন-১২ এর ব্লক-সি (পুরানো থানার নিকটবর্তী) এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়। সেখানে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্বেষপূর্ণ অপপ্রচারে লিপ্ত ছিল।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক স্লোগান (‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে লড়াই করো’) সংবলিত লিফলেট জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় এসব লিফলেট বিতরণ করছিল এবং বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close