শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের      ● আশুগঞ্জে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন      ● মানুষের জীবনের ভিত্তি গড়ে দেয় শিক্ষাপ্রতিষ্ঠান : ড. এম এ কাইয়ুম      ● নলছিটিতে রান্নাঘরের চুলায় মিলল ১৬০ গ্রাম গাঁজা, নারী গ্রেপ্তার      ● চটের বস্তায় শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’      ● ভালুকায় শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোর্শেদ আলম      ● মোংলায় ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার      ● জামালপুরে পুলিশে নিয়োগে টাকা লেনদেনের আলোচনা, ডিবির হাতে আটক ৩      ● হবিগঞ্জে নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ      ● পাবনায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ      ● এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব      ● ইংল্যান্ডের হয়ে আরও দুই বিশ্বকাপ খেলবেন কেইন!      
বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বিমানবন্দর সড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বিমানবন্দর এলাকায় স্কলাস্টিকা স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোবারক হোসেন রাজু (২৪) এবং গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর এলাকার শহিদুল ইসলাম সরদারের ছেলে ফরিদুল ইসলাম সরদার (৪০)। এর মধ্যে রাজু পেশায় একটি আবাসন প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার এবং ফরিদুল সেখানকার শ্রমিক।

দুর্ঘটনার জন্য দায়ি গাড়িটিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে উত্তরা যাওয়ার পথে বিমানবন্দর এলাকার স্কলাস্টিকা স্কুলের সামনে ফ্লাইওভারের নিচে একটি পাজেরো গাড়ির ধাক্কায় তারা গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বিকাল পৌনে ৪ টার দিকে দুজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য তাদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close