শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪      ● গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২      ● তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত      ● হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত      ● ঠাকুরগাঁওয়ে স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার      ● প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরানোর দাবি রিজভীর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু      ● মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, নিহত ১      ● এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক      ● কাঠ-কাগজে তৈরি ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাওছার      
ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার বিভিন্ন থানা এলাকায় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন ‍পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্ষুদেবার্তায় ডিএমপি জানায়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওই ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে রাজধানীজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, বৃহস্পতিবারের ওই অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও বিভাগের ৯১ জন ছাড়াও লালবাগ বিভাগের ৬০ জন, উত্তরা বিভাগের ৫৫ জন, মতিঝিল বিভাগের ৫২ জন, গুলশান বিভাগের ৫০ জন, ওয়ারী বিভাগের ৪৮ জন ও রমনা বিভাগের ২৬ জন রয়েছে। এ ছাড়াও অভিযানে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৩টি ককটেল ছাড়াও ৩টি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, ৯২৫টি এক হাজার টাকার জাল নোট, ৭টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close