রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’      ● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      ● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      ● গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক      ● জামিন জালিয়াতিতে কঠোর হাইকোর্ট      ● শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ      ● কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ১৯ বছরের তরুণ নিহত      ● ভারতীয় ভিসায় বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি      ● ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● রাবির ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ফেব্রুয়ারিতে      ● প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানসহ তিন বাংলাদেশি      
ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘মৌজা হি মৌজা’ সিনেমাটি আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির প্রযোজক দিল রাজু সম্প্রতি নতুন মুক্তির সময়সূচি নিশ্চিত করেছেন। এর আগে ২০২৬ সালের ৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। পরে ২৭ নভেম্বর মুক্তির বিষয়টিও বিবেচনা করা হয়েছিল।

হায়দরাবাদে ‘রামায়ণ’ সিনেমার সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে দিল রাজু জানান, অক্ষয় কুমারের সঙ্গে সিনেমাটির কাজ শেষ হয়েছে এবং এটি ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। আনিস বাজমি পরিচালিত সিনেমাটিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান ও রাশি খান্না। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত সিনেমাটির সহপ্রযোজক কেপ অব গুড ফিল্মস। ভারতের পরিবেশনার দায়িত্ব পেয়েছে পিভিআর আইএনএক্স পিকচার্স লিমিটেড।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  অক্ষয় কুমার   মৌজা হি মৌজা   বলিউড   বিদ্যা বালান   রাশি খান্না   দিল রাজু   সিনেমা মুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close