রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      ● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      ● গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক      ● জামিন জালিয়াতিতে কঠোর হাইকোর্ট      ● শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ      ● কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ১৯ বছরের তরুণ নিহত      ● ভারতীয় ভিসায় বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি      ● ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● রাবির ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ফেব্রুয়ারিতে      ● প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানসহ তিন বাংলাদেশি      ● দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের      
সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ
হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে এই প্রতিবাদী কর্মসিূচি শুরু হয়। ক্লাইমেট এ্যাকশন ফোরাম  আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী ও জলবায়ুকর্মী তরুণ-তরুণী প্রতীকী ‘মৃতদেহ’ সেজে কাফনের কাপড় পরে রাজপথে অভিনব প্রতিবাদ জানান।

কর্মসূচির শুরুতে বিক্ষুব্ধ তরুণরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে এসে সমাবেশ ও প্রতীকী স্ট্রাইকে মিলিত হয়। এ সময় কাফনের কাপড় পরিহিত তরুণরা জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে বলেন, বৈশ্বিক উষ্ণায়নের এই দায় উন্নত বিশ্বকে নিতেই হবে এবং উপকূলের মানুষের এই অপূরণীয় ক্ষতি পূরণ করতে হবে।

সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের গাজী ফরহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদার,  মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মন্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন, আফজাল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বক্তারা বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত এবং শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর ভয়াবহ মাশুল দিচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বাস্তুভিটা আজ চরমভাবে বিপন্ন। চলমান কপ সম্মেলনে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ ও পর্যাপ্ত জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন।’ উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাত্যহিক সংগ্রামের বাস্তবতা তুলে ধরে তারা উল্লেখ করেন, ‘আমরা ত্রাণ কিংবা ভিক্ষা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। লবণাক্ত পানি নয়, আমাদের সুপেয় পানি চাই। কৃষিজমি বাঁচিয়ে উপকূলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

আয়োজনে চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না বলেন ‘পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ, তাই জলবায়ুর অন্যায়ের হোক শেষ’, ‘জলবায়ু অর্থায়ন বাড়াও, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাও’, ‘উপকূলের মানুষের কষ্ট দেখুন, উপকূলের বাস্তবতা বুঝুন’, ‘ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ বাংলাদেশের প্রাণের দাবি’, ‘ক্ষতিপূরণ নয়, পানির ন্যায্য্যতা চাই’ এবং ‘উপকূল বাঁচাও, মানুষের জীবন রক্ষা করো’—এমন সব দাবিতে রাজপথ মুখরিত করে তোলেন।

সমাবেশে জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, গভীর শোক ও বেদনার সাথে স্মরণ করেন আজকের দিনটিকে। আজকের এই ১৫ই নভেম্বর ‘সিডর দিবস’। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডার দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে গিয়ে সরকারি হিসাব অনুযায়ী ৩ হাজার ৪৯৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল (বেসরকারি মতে যা আরও অনেক বেশি) এবং লক্ষাধিক মানুষকে আহত ও সর্বস্বান্ত করেছিল।

বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, সিডরের মতো প্রলয়ঙ্করী দুর্যোগের ক্ষত আজও উপকূলবাসীর বুক থেকে শুকায়নি; বরং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে আজ সিডার বা আইলার মতো দানবীয় ঝড়গুলোর পুনরাবৃত্তি কেবলই বাড়ছে। সিডার দিবসের এই দিনে উপকূলের উপকূলীয় তরুণ সমাজ বিশ্ববাসীর কাছে স্পষ্ট বার্তা দিয়েছে—আর কত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ দেখলে টনক নড়বে বিশ্বনেতাদের? অবিলম্বে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমিয়ে এবং ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্থায়ী নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জলবায়ু বিপর্যয় রুখে দিয়ে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই কেবল সিডরে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। 







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   জলবায়ু পরিবর্তন   গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক   জলবায়ু ন্যায্যতা   জলবায়ু ক্ষতিপূরণ   সিডর দিবস   উপকূলীয় অঞ্চল   ক্লাইমেট অ্যাকশন ফোরাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close