রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      ● গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক      ● জামিন জালিয়াতিতে কঠোর হাইকোর্ট      ● শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ      ● কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ১৯ বছরের তরুণ নিহত      ● ভারতীয় ভিসায় বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি      ● ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● রাবির ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ফেব্রুয়ারিতে      ● প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানসহ তিন বাংলাদেশি      ● দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের      ● বগুড়ার বিএনপি নেতা রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী      
ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম

আসন্ন গ্রীষ্মে লোডশেডিং ও বিদ্যুৎ-সংকট মোকাবিলায় ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে রুফটপ সোলারবিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

সচিব বলেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১ কোটি ৬৩ লাখ ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য ক্ষেত্র। এর মধ্যে উপযুক্ত ছাদগুলো থেকে প্রায় ৩৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে।

সভায় বিদ্যুৎ সচিব জানান, উপযুক্ত ছাদে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব। এ উদ্যোগ বাস্তবায়নে জেলা ও পুলিশ প্রশাসনের নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সৌরবিদ্যুৎ   রুফটপ সোলার   বিদ্যুৎ সংকট   লোডশেডিং   বিদ্যুৎ বিভাগ   মিরানা মাহরুখ   নবায়নযোগ্য জ্বালানি   বগুড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close