রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      ● ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড      ● ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’      ● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      ● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      ● গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক      
আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে যাওয়ার আশা করছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার ও আইএমএফের কর্মসূচির শর্তের মধ্যে যেসব পার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। বাংলাদেশ আইএমএফের কর্মসূচি থেকে সরে যাওয়ার কথা কখনো বিবেচনা করেনি বলেও জানান তিনি।

আমির খসরু বলেন, আগের অনির্বাচিত সরকারের সময়ে আইএমএফের সঙ্গে আগের কর্মসূচির শর্ত নিয়ে আলোচনা হয়েছিল। সেসব শর্তের কিছু বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত বাস্তবায়ন করা কঠিন। যথাযথ সময় ও ধারাবাহিকতা মেনে শর্ত বাস্তবায়ন না করলে সাধারণ মানুষ, অর্থনীতি ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)সহ উন্নয়ন সহযোগীরা সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে তাদের সহায়তা সমন্বয় করছে। আইএমএফের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আইএমএফ   আমির খসরু মাহমুদ চৌধুরী   অর্থমন্ত্রী   নতুন কর্মসূচি   আন্তর্জাতিক ঋণ   কক্সবাজার   বিশ্বব্যাংক   এডিবি   বাংলাদেশের অর্থনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close