রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ      ● কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ১৯ বছরের তরুণ নিহত      ● ভারতীয় ভিসায় বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি      ● ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● রাবির ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ফেব্রুয়ারিতে      ● প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানসহ তিন বাংলাদেশি      ● দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের      ● বগুড়ার বিএনপি নেতা রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী      ● ইরানের হুমকি চিরতরে নির্মূলের আহ্বান নেতানিয়াহুর      ● শজিমেকের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু      ● বগুড়ায় শিশু নির্যাতনের অভিযোগ, আটক অভিযুক্তের দাদা-দাদি      ● শরীয়তপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২৬১ শিক্ষার্থী      
শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ AM

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিত নয়।

আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। এর প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে গভীর লঘুচাপের কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের অনুরোধ জানানো হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগর   ঘূর্ণিঝড়   আকভান   আবহাওয়া   গভীর লঘুচাপ   বৃষ্টিপাত   শৈত্যপ্রবাহ   আবহাওয়া অধিদপ্তর   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close