প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:১৪ পিএম

পতনের পরও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই; দেশের ভেতরে ও বাইরে থেকে তারা নাশকতা ও অরাজকতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, পতিত ফ্যাসিস্টরা গোপনে নাশকতা করছে, আগুন লাগাচ্ছে ও বোমাবাজি করছে। সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও তারা অরাজকতা করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ড হয়েছে; তিনি কোনোভাবে দেশে ফিরলে সেই দণ্ড কার্যকর থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও শক্তিশালী ও বিকশিত হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি