শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪      ● গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২      ● তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত      ● হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত      ● ঠাকুরগাঁওয়ে স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার      ● প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরানোর দাবি রিজভীর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু      ● মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, নিহত ১      ● এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক      ● কাঠ-কাগজে তৈরি ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাওছার      ● কুড়িগ্রামে বদলির আদেশ স্থগিতের পরও স্কুলে ফেরেননি ১২ শিক্ষক, ইউএনওর সতর্কতাও উপেক্ষা      
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১৪৭ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) একজন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানকালে তিনটি ককটেল, তিনটি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close